আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

0
21

অনলাইন ডেস্ক

এবার দেশের আরও ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।

এর আগে ১৫ মার্চ এক প্রজ্ঞাপনে দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়েছিল। এ নিয়ে মোট ৫৬টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার।

এত দিন জেলা প্রশাসকেরা (ডিসি) জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

আজকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা (নতুন প্রশাসক) জেলা প্রশাসকের পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকেরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা পাবেন।


আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here