আশাশুনিতে কুলসুমিয়া এতিমখানায় ছাত্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

0
113

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার শীতলপুর কুলসুমিয়া এতিমখানা ও হাফিজীয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পোশাক, টুপি, আতর ও ঈদ খরচ বাবদ নগদ টাকা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে এতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা এর সার্বিক ব্যবস্থাপনায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতিমখানা ও হাফিজীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি আলহাজ্ব আকরাম হোসেনের সভাপতিত্বে ছাত্রদের মাঝে এসব সামগ্রী বিতরনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, থানার সেকেন্ড অফিসার এসআই শাহিন হোসেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম ও আজিজুল ইসলাম। এসময় এতিমখানা ও মাদ্রাসার সেক্রেটারী মনিরুল ইসলাম মনি, অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ আছাদুল ইসলাম, প্রতিষ্ঠাতার পুত্র তাহিয়ান হোসেন তোহা, সমাজসেবক জামসেদ খানসহ এতিমখানা ও হাফিজীয়া মাদ্রাসা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শীতলপুর কুলসুমিয়া এতিমখানা ও মাদ্রাসার ৩০জন ছাত্রদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পোশাক, টুপি, আতর ও ঈদ খরচ বাবদ নগদ টাকা বিতরণ করা করা হয়।


আশাশুনিতে কুলসুমিয়া এতিমখানায় ছাত্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here