
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি উপজেলা কৃষক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিলাল সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা সমরেশ মণ্ডল, সহ-সভাপতি আয়ুব আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কৃষক নেতা এম এম সাহেব আলী, সঞ্জয় মিশ্র, বিকাশ চন্দ্র মন্ডল, আবুল কালাম, সার্জেন্ট মোঃ রবিউল ইসলাম (অব.) খাজরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সবুজ, কুল্যা ইউনিয়ন সভাপতি তারিকুল ইসলাম, আশাশুনি সদর ইউনিয়ন সভাপতি জবেদ আলী সরদার, শোভনালী ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ। সভায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সার্জেন্ট মোঃ রবিউল ইসলাম (অব.) ও এনএমবি রাশেদ সরোয়ার শেলীর নাম প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে শেলীকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
সভাশেষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল ও আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবর রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।













