
প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
উখিয়া বৌদ্ধ সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ইং উদ্বোধন হয়েছে। ২৯ জুন রোজ বৃহস্পতিবার উখিয়া পাতাবাড়ি মাঠে ৮ টি দল নিয়ে এই টুর্নামেন্ট উদ্বোধন করেছে আয়োজন কমিটি। যথারীতি ১.শাপলা ২. রজনীগন্ধা ৩. জবা ৪. সূর্যমুখী ৫. গোলাপ ৬. পদ্মা ৭. চম্পা ৮. কৃষ্ণচুড়া।
শাপলা দলের টিম ম্যানেজার যীশু বড়ুয়া, রজনীগন্ধা দলের টিম ম্যানেজার সুবাস বড়ুয়া, জবা দলের টিম ম্যানেজার রাহুল বড়ুয়া আদিত্য, গোলাপ দলের টিম ম্যানেজার অনুমোদর্শী বড়ুয়া, পদ্মা দলের টিম ম্যানেজার হেমলাল বড়ুয়া, চম্পা দলের টিম ম্যানেজার সুপন বড়ুয়া, কৃষ্ণচুড়া দলের টিম ম্যানেজার জয়াংশু বড়ুয়া। এদের সহযোগিতায় এবং পরিচালনা কমিটির দক্ষতায় উদ্বোধনীর প্রথম দিনে চারটি ম্যাচ সম্পন্ন হয়েছে এবং প্রতিটি ম্যাচ ছিল নকআউট খেলা যার সুবাদে চারটি দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে এবং অপর চারটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে।
উক্ত উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. দীপংকর বড়ুয়া পিন্টু – সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাবু বিজন বড়ুয়া – সাবেক জাতীয় ফুটবলার এবং সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও চেয়ারম্যান বাফুফে স্কুল ফুটবল কমিটি, প্রধান বক্তা বাবু প্লাবন বড়ুয়া, স্বাগত বক্তা আশীষ কুমার বড়ুয়া, সভাপতিত্ব করেন এড. অনিল কান্তি বড়ুয়া এবং আরো অনেক বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে। সেসাথে মাঠের চারপাশে দর্শকের বাড়তি ভিড়ও দেখা মিলেছে এই উদ্বোধনী দিনে।













