
প্রজ্ঞাজ্যাতি বড়ুয়া,নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান জেলার অন্তর্গত নাইক্ষংছড়ি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ হাজী এম এ কালাম সরকারি কলেজের উন্নয়ন মূলক কর্মকাণ্ড ও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে এগিয়ে যাচ্ছে বহুদূর।
যাদের অক্লান্ত প্রচেষ্টার ও পরিশ্রমে আজ এই কলেজের উন্নয়ন তাঁরা হলেন।
১/ বান্দরবান পার্বত্য জেলার ৩০০ নং আসনের ৬ বার নির্বাচিত সকলের প্রিয় মুখ প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈচিং মার্মা।
২/ নাইক্ষংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নাইক্ষংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সকলের প্রিয় মুখ জনাব অধ্যাপক শফিউল্লাহ মহোদয়।
৩/ কলেজের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সময় দায়িত্বে থাকা সকল উপজেলা নির্বাহী অফিসার UNO.
৪/ অত্র হাজী এম এ কালাম সরকারি কলেজের প্রিন্সিপাল জনাব ও আ ম রফিকুল ইসলাম।
৫/ নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ প্রশাসন।
তাদের এই প্রচেষ্টায় ও পরিশ্রমে অত্র কলেজ সরকারি করণ, নির্মিত হয়েছে ৪ তলা বিশিষ্ট ২ টি ভবন। ৩ তলা বিশিষ্ট ১ টি ছাত্রী হোস্টেল।১ তলা বিশিষ্ট ১ টি ছাত্র হোস্টেল। ১ তলা বিশিষ্ট ১ টি পাঠাগার। ১ টি অডিটোরিয়াম ভবন। উন্নত মানের কলেজ গেইট সহ আরও অনেক কিছু।
অত্র কলেজের ছাত্র ও ছাত্রীদের জিজ্ঞেসা বাদে জানান নাইক্ষংছড়ি উপজেলার একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ হাজী এম এ কালাম সরকারি কলেজ। এই কলেজর উন্নয়ন মূলক কর্মকাণ্ড ও নাইক্ষংছড়ি উপজেলার বাহিরের ছাত্র ও ছাত্রীদের থাকার হোষ্টেলের সু- ব্যবস্তা এবং উচ্চ মান ও সু- পরিবেশে পাঠ দান করায় আগের চেয়ে বিভিন্ন জায়গায় থেকে ছুটে আসছে ছাত্র ও ছাত্রীরা। তাই খুশি সকল শিক্ষার্থীরা।
তারা আরও জানান এই কলেজের উন্নয়ন মূলক কর্মকাণ্ড ও সরকারি করণ থেকে শুরু করে আজ এই পর্যন্ত এনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অস্বেশ কৃতজ্ঞতা প্রকাশ করেন।













