
কলমে – আফছানা আকন্দ (ঋতু)
বাংলা আমার মাতৃভূমি
বাংলা আমার প্রাণ।
বাংলা আমার স্বদেশপ্রেম
বাংলা আমার জান।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা মোদের স্বপ্নআশা।
বাংলা আমার জন্মভূমি
বাংলা মোদের ভালবাসা।
বাংলা আমার স্বপ্নমাখা
বাংলা আমার প্রেমপিপাসা।
বাংলা আমার রাষ্ট্রভাষা
বাংলা আমার প্রাণের আশা।
বাংলা মোদের রক্তঝরা
স্বাধীন বাংলাদেশ।
বাংলা মোদের শস্য-শ্যামলা
সোনার বাংলাদেশ।
এক এক দেশের এক এক ভাষা
সবচাইতে মধুর বাংলা ভাষা।
এই দেশেতে জন্ম নিয়ে
ধন্য মোদের জীবনগড়া।













