কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ফিতা কেটে উদ্বোধন হয়েছে রাজ মটরস্ হোন্ডা মোটরসাইকেলের শোরুম

0
79

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে রাজ মটরস হোন্ডা মোটরসাইকেলের শোরুম। হোন্ডা কোম্পানীর মটর সাইকেলের শো- রুম রাজ মটরস উদ্বোধন উপলক্ষ্যে ফিতা ও কেককাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্ন হোন্ডা কোম্পানীর জোনাল ম্যানেজার বসির আহমেদ এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। প্রধান বক্তার বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন হোন্ডা কোম্পানীর বিভাগীয় প্রধান ইমরান হাসান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবীর কাজল, দেবহাটা উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক অজয় কুমার ঘোষ। উপস্থিতি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ কুমার ঘোষ, অসিত কুমার ঘোষ, সাংবাদিক আলমগীর হোসেন, শেখ নুর আহমেদ ঈমন, শাহাদৎ হোসেন, গৌরপদ দাশ বাচন, দিবাশীষ কুমার রাকেশসহ বিভিন্ন ব্যবসায়ী, শিক্ষক, ব্যবসায়ী সুধী ও ক্রেতা সাধারণ। শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ফিতা কেটে উদ্বোধন হয়েছে রাজ মটরস্ হোন্ডা মোটরসাইকেলের শোরুম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here