
আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলার প্রান কেন্দ্রে অবস্হিত মৌতলা ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার, ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ডিসেম্বর) সকাল ১১.৩০মিনিটে মাদ্রাসা প্রাঙ্গণে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।মৌতলা ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মহসিন উদ্দিনের সভাপতিত্বে ও সহ সুপার মাওঃ আফতাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১২ নাম্বার মৌতলা ইউপি সম্মানিত চেয়ারম্যান মৌতলার মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব ফেরদাউস মোড়ল,বক্তব্যে তিনি বলেন শিক্ষায় জাতীর মেরুদন্ড, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতীর ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে।
অবিভাকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনার সন্তানকে ঠিক মতো লেখা পড়ায় আগ্রহী হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক সভাপতি মীর আলী আফসার।
এছাড়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
ফল প্রকাশ অনুষ্ঠানে শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টুডেন্ট পুরস্কৃত করা হয়।
এছাড়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল সহকারী শিক্ষকসহ অবিভাবক ও ছাত্র/ ছাত্রী বৃন্দ।।













