
মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পালিত হয়েছে।মিলাদ মাহফিল শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষার উপকরণ কলম দিয়ে সংবর্ধনা জানায়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন, চেয়ারম্যান ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দীপক কুমার দেব শর্মা উপজেলা নির্বাহী অফিসার ভূরুঙ্গামারী কুড়িগ্রাম, মোঃ মাইনুল ইসলাম লিটন চেয়ারম্যান সোনাহাট ইউনিয়ন পরিষদ।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা কালে, ভালো ভাবে পরিক্ষার প্রস্তূতী, ভালো রেজাল্টের বিষয়ে আলোচনা করেন।
সকল আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীরা প্রিতি ভোজের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন।













