
আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় আজ ১৪ নভেম্বর মঙ্গলবার পালিত হলো বিশ্ব ডায়াবেটিকস দিবস।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সকালে ভেড়ামারা ডায়াবেটিস সমিতি উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“ডায়াবেটিসের ঝুঁকি জানুন প্রয়োজনীয় ব্যবস্থা নিন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডায়াবেটিস সমিতির সভাপতি জনাব আকাশ কুমার কুন্ডু।
আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ড.অমরেন্দ্র নাথ বিশ্বাস, অধ্যক্ষ রফিকুল ইসলাম(প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি), কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ অন্যান্য সদস্যবৃন্দ ও ভেড়ামারা উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবছর বাংলাদেশে সচেতনতার অভাবে ডাইবেটিকস এ প্রচুর মানুষ মারা যায়,বর্তমানে এই রোগটি মহামারি আকার ধারন করেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO) এর প্রদত্ত সর্বশেষ ২০২০ এর তথ্য মতে বাংলাদেশে ডাইবেটিসে মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৯৭৬ যা মোট মৃত্যুর ৪.০৫%, বর্তমানে যেটির হার আশংকাজনক ভাবে বেড়ে দাঁড়িয়েছে মোট মৃত্যুর ১০% এ এবং বিশ্বে বাংলাদেশের অবস্থান ৯৮ এ। তাই এখনই সচেতনতা বৃদ্ধি না করলে ২০৪০ সাল নাগাদ উক্ত মৃত্যুর হার প্রায় দ্বিগুণ এ পৌঁছাবে।
আজকের এই আলোচনা সভায় বক্তারা বলেন “ডায়াবেটিস এক নীরব ঘাতক ব্যাধি,কিন্তু নিয়মিত যোগ ব্যায়াম, সচেতনতা, দৈনন্দিন জীবন ব্যবস্থা ও খাদ্যভাস পরিবর্তন এর মাধ্যমে ডায়াবেটিসকে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।
তাই সবাইকে এই রোগ সম্পর্কে সচেতন হয়ে প্রতিরোধ করার আহবান জানান বক্তারা।













