কুষ্টিয়া ভেড়ামারায় ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্ভোদন আগামীকাল

0
220

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারা নাভানা স্পোর্টস আয়োজিত ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার বিকাল ৩:৩০ টায়, ভেড়ামারা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে। ১৪ টি দলের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্টে।

উক্ত টুর্নামেন্ট এর উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি জনাব আকাশ কুমার কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মো: নাইমুল হক, ও  মোহা: খলিল উল্লাহ (অধ্যক্ষ ভেড়ামারা সরকারি কলেজ)

সভাপতিত্ব করবেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা।

উক্ত টুর্নামেন্টের খেলা উপভোগ করার জন্য নাভানা স্পোর্টস এর পক্ষ থেকে ভেড়ামারাবাসীদেরকে আমন্ত্রন জানানো হয়েছে।


কুষ্টিয়া ভেড়ামারায় ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্ভোদন আগামীকাল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here