
মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ পালিত হয়েছে। সারা বাংলাদেশের ন্যায় এই ইউনিয়নে শান্তি পূর্ণ ভাবে সমাবেশটি পালন করা হয়। সকাল ১০.৩০ মিনিটে সমাবেশটি শুরু হয় ২.০০মিনিটে শেষ কর। সোনাহাট কলেজ মোড় থেকে একটি মিছিল বের করে।
উক্ত মিছিলটি সোনাহাট কলেজ মোড় থেকে শুরু করে বিভিন্ন রোডে প্রদক্ষিণ করে আবারো কলেজ মোড়ে এসে অবস্থান নেয়। বক্তব্যকালে ইউনিয়নের সভাপতি মামা হাবিবুর রহমান মন্ডল সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। সাধারণ সম্পাদক ও নৌকা মার্কার চেয়ারম্যান মোঃ মাইনুল ইসলাম লিটন বলেন, বিএনপি জামাতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাস এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য দেশের সাধারণ নাগরিককে সরকারের পাশে থাকার জন্য অনুরোধ জানান। সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম বিএসসি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল আক্তার বাবু, ছাত্রলীগের সভাপতি আলতাফুর রহমান প্রমুখ।













