কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আদিতমারী উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও পথ সভা।

0
101

নুরুজ্জামান সরকার,লালমনিরহাট জেলা প্রতিনিধি:

বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যুৎ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার পাশাপাশি ভোলা জেলা ছাত্র দলের সভাপতি নুরে আলম ও আব্দুর রহিম কে হত্যার পতিবাদে আদিতমারী উপজেলা যুবদল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয় ,এতে উপস্থিতছিলেন আদিতমারী উপজেলা যুবদলের আহবায়ক এ.এইচ.এম ইদ্রিস আলী, আদিতমরী উপজেলা যুবদলের,সদস্য সচিব হাসানুল হক বান্না, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার, যুগ্ম আহবায়ক নুরুন্নবী সহ আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ।

উক্ত বিক্ষোভ মিছিলে আদিতমরী উপজেলার ৮টি ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সদস্য সচিব সহ আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে বিএনপির কার্যালয়ের সামনে পথসভা করেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক এ.এইচ.এম ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল হক বান্না, সিনিয়র যুগ্ম আহবায়ক আব বক্কর সিদ্দিক বাক্কার সহ আরও অনেকে।


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আদিতমারী উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও পথ সভা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here