
লালমোহন (ভোলা) প্রতিনিধি
ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার: এমপি শাওন লালমোহন প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন
ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় পদক্ষেপে সর্বপ্রথম দেশব্যাপী ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন শুরু হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে সেই ধারা অব্যাহত রেখেছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারই নানামুখী পদক্ষেপ নিয়েছে। যার ফলে দেশের ক্রীড়াঙ্গনে সাড়া জাগানিয়া সাফল্য এসেছে।
শনিবার বিকেলে ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘লালমোহন প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৪’ এর ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালমোহন খেলোয়ার কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ লীগ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে দুর্দান্ত লালমোহন বনাম আনন্দ বাজার ক্রীড়া চক্র। ম্যাচে ৬ উইকেটে দুর্দান্ত লালমোহন বিজয়ী হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আকতার হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. রাহাত আনোয়ার প্রমুখ।













