খাগড়াছড়িতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

0
908

রবিউল হোসেন জিহাদ,খাগড়াছড়ি সদর প্রতিনিধি:

আজ ১৭ ই ডিসেম্বর ২০২২ ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সম্মেলন ২০২৩ইং।

উক্ত সম্মেলন ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ রবিউল মিয়াজীর সভাপতিত্বে ও দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ মেহেদী হাসানের সঞ্চালনায় সম্পন্ন হয়।উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইউসুফ আহমাদ মানছুর।তিনি বিগত ২০২২ সেসনের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন। তিনি সভাপতি হিসেবে মুহাম্মদ ইকবাল মাহমুদ, সহ-সভাপতি মুহাম্মদ মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহসিন আজাদ কে ঘোষণা করেন।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইয়াম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি হযরত মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার প্রধান উপদেষ্টা জনাব আব্দুল জব্বার গাজী,ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মাওলানা বশির উদ্দিন প্রমুখ


খাগড়াছড়িতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here