গুরুদাসপুরে সরকারি খালের পাড়ের মাটি যাচ্ছে ব্যাক্তিগত যায়গায়

মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে সরকারী খালের পাড়ের মাটি কেটে নিজের ব্যক্তিগত জমি উঁচু করার অভিযোগ উঠেছে আকবর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা শিকারপাড়া এলাকার টেঙসাগাড়ি খালে।

সোমবার (৩১ জানুয়ারি ২০২২) বিকেলে সরেজমিনে গিয়ে দেখাযায়, ওই এলাকার কৃষকদের কথা চিন্তা করে টেঙসাগাড়ি খাল পুনারায় ২০২১ সালের মার্চ মাসে খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। পানাসি সেচ উন্নয়ন প্রকল্প,বিএডিসি পাবনা ওই কাজ বাস্তবায়ন করেণ।

দীর্ঘদিন কাজ চলার পরে যখন খাল সংস্কার কাজ সম্পুন্ন হয়েছিলো তখন স্বস্তি পেয়েছিলো ওই এলাকার সাধারণ মানুষ। কিন্তু পুনরায় খালটি ধংস করার জন্য খালের পাড়ের মাটি কেটে নিজের জমি উঁচু করছেন ওই এলাকার মোঃ আকবর আলী (৫৬)। এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বোঝানোর পরেও তিনি কারও কথা কর্ণপাত না করেই তার কাজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সচেতন সমাজের পক্ষে হৃদয়,মিলনসহ বেশ কয়েকজন যুবক প্রতিবাদ করে বলেন, তারা একাধিকবার নিষেধ করলেও তিনি তার নিজ স্বার্থ হাসিলের জন্য সরকারী খালের পারের মাটি কেটে নিজের জমি উচু করার কাজ চালিয়ে যাচ্ছেন। অনেকদিন পরে পুরাতন খালটি সংস্কার করা হয়েছে।

এখন আবার পারের মাটি এভাবে যদি কেটে নেয় তাহলে অল্প সময়ের মধ্যে এই খাল আবার বন্ধ হয়ে যাবে। তাই অতি দ্রæত এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত ব্যক্তি আকবর আলী জানান, সরকারী খাল তার মনে হয়নি। নিজের জায়গা মনে করেই তিনি শ্রমিক দিয়ে পাড়ের মাটি কেটে নিজের জমিতে নিচ্ছেন।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন জানান, সরেজমীনে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


গুরুদাসপুরে সরকারি খালের পাড়ের মাটি যাচ্ছে ব্যাক্তিগত যায়গায়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here