গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা

0
60

মোঃ সালাউদ্দিন শেখ,বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চৌধুরী বাজারে এক মানসিক ভারসাম্যহীন নারী কে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

শনিবার পহেলা জুন রাতে চৌধুরী বাজারে মাছের চান্দিতে ঐ নারী কে গলা কেটে হত্যা করে দূর্বৃত্তরা। আজ সকালে খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান মানসিক ভারসাম্যহীন নারী প্রায় চার বছর যাবৎ চৌধুরী বাজারে অবস্থান করে আসছিলো। ঐ নারী ছিলো নিরীহ প্রকৃতির, তবে তাকে কেন নির্মম ভাবে হত্যা করা হলো? এ নিয়ে জনমনে আতংক বিরাজ করছে। হত্যার স্বীকার ঐ নারীর পরিচয় পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার (ওসি) অফিসার ইনচার্জ জনাব ফিরোজ আলম বলেন ঘটনাটি আমরা তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুতই গ্রেফতার করতে পারবো বলে আশাকরছি। এবং কে বা কারা কেনো তাকে হত্যা করছে সেটা জানা যাবে অপরাধীদের গ্রেফতার এর পর।


গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here