গোপালগঞ্জের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়ে দোয়া

0
77

মোঃ সালাউদ্দিন শেখ,বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ

তীব্র দাবদাহে আল্লাহ তায়ালার রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে

আজ (২৫ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ৯ টার সময় গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়। চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য নামাজ শেষে দুই হাত তুলে দোয়া করেন সকলে।

নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মুফতি হাফিজুর রহমান সাহেব ইমাম ও খতিব কোর্ট মসজিদ গোপালগঞ্জ সভাপতি ইমাম পরিষদ গোপালগঞ্জ। নামাজের আয়োজন করেন ইমাম পরিষদ গোপালগঞ্জ জেলা।


গোপালগঞ্জের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়ে দোয়া

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here