
আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা শ্যামনগরের চালিতা ঘাটা সিদ্দিকিয়া মহিলা দাখিল মাদ্রাসা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬শে ডিসেম্বর) বেলা ১০ টায় মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাস প্রাঙ্গণে ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চালিতাঘাটা সিদ্দিকিয়া মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকীর মাতা নুর জাহান বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আবু বক্কর সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষায় জাতীর মেরুদন্ড, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতীর ভবিষ্যৎ।
আজকের শিশু শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে।অবিভাকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের সন্তানদের ঠিক মতো লেখা পড়ায় আগ্রহী হতে হবে। সে ক্ষেত্রে পিতা মাতাদের সন্তানদের দিকে খেয়াল নিতে হবে। চালিতাঘাটা ছিদ্দিকিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাঃ রবিউল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মনিরা পারভীন , মাঃ গোলাম সরোয়ার প্রমুখ ।এছাড়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চালিতাঘাটা ছিদ্দিকিয়া দাখিল মহিলা মাদ্রাসার সকল সহকারী শিক্ষকসহ অবিভাবক ও ছাত্র/ ছাত্রী বৃন্দ। স্কুলের সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েই সবাই পাশ করেন। পাশের হার ১০০%। ফল প্রকাশ অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টুডেন্ট এবং পুরস্কার এবং স্কুলের ডোনার, শিক্ষক ও অতিথি বৃন্দকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ও সকল ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।













