ডুমুরিয়ায় দফায় দফায় ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী গ্রেপ্তার-২

0
99

শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়ায় ৭ম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী দফায় দফায় ধর্ষণের শিকার হয়েছে। সোমবার ভূক্তভোগী ছাত্রী ঘটনার সাথে জড়িত ৫ জন কে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ মামলার ২জন আসামীকে গ্রেপ্তার করেছে।উপজেলার শোভনা ইউনিয়নের চিংড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী ওই ছাত্রী ও তার পরিবার সূত্রে জানা যায়,চিংড়া গ্রামস্থ হতদরিদ্র এক পিতার ১৬ বছর বয়সী মেয়ে গত রমজান মাসে মাদ্রাসা ছুটি থাকার সুবাদে প্রতিবেশী সিরাজুল গাজীর বাড়িতে গৃহস্থলী কাজে নিয়োজিত হয়। এমতাবস্থায় গত ২২ রমজান উপজেলার বাগদাড়ি এলাকার গরু ব্যবসায়ী মহিদুল মোড়ল ও আনসার ও ভিডিপি সদস্য কারিমুল শেখ ওই বাড়িতে বেড়াতে যায় এবং কাজের মেয়ে মাদ্রাসা ছাত্রীকে দেখা মাত্রই তার প্রতি কুদৃষ্টি পড়ে।

এরপর গত ৩ মে ঈদুল ফিতরের দিন সিরাজুলের স্ত্রী ইরানি বেগম অসৎ উদ্দেশ্যে বেড়ানোর কথা বলে ওই ছাত্রীকে নিয়ে বাগদাড়ি এলাকায় যায়। ওই রাতে কারিমুল শেখের একটি নির্জন ঘরে মহিদুল মোড়ল ও ছাত্রীটিকে ঘরে ঢুকিয়ে দিয়ে বাহির পাশ থেকে ছিটকিনি দেয়া হয়। এমতবস্হায় মহিদুল ছাত্রীটিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। পরে রাত অনুমান তিনটার দিকে বাড়ির মালিক কারিমুল‌ও ওই ঘরে প্রবেশ করলে মহিদুল বেরিয়ে আসে এবং কারিমুলও পর্যায়ক্রমে ধর্ষণ করে।

এরপর গত ২১ মে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আবার‌ও মহিদুল মোড়ল ছাত্রীটি কে ভয়ভীতি দেখিয়ে মটরসাইকেল যোগে তুলে নিয়ে যায়। সন্ধ্যার পর স্থানীয় জনৈক রাশেদুলের ঘেরের বাসায় নিয়ে অনুরূপ ভাবে ধর্ষণ করে। এক‌ই রাত অনুমান দুইটার দিকে ধর্ষণে সহযোগি ইরানি বেগমের স্বামী সিরাজুল গাজী ও ভাড়ায় মটরসাইকেল মনি গাজী ঘটনাস্থলে গিয়ে ওই মেয়েকে উদ্ধার করে বাড়ি আনার পথিমধ্যে সাহস এলাকার একটি ইটভাটার নিকটে পৌঁছালে ওই দুই রক্ষক তাকে আবারও ধর্ষণ করে। এরপর ভোর রাতে তাকে বাড়ি ফিরিয়ে দেয়।

বিষয়টি জানাজানির পর ওই ছাত্রীর পরিবার থেকে গত ২৮ মে তারিখে ওই ছাত্রী কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভূক্তভোগী ছাত্রী বাদী হয়ে ধর্ষণের ঘটনার সাথে জড়িত ৪ জনকে এবং সহযোগীতার জন্যে ইরানী বেগম কে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।

এ প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন,মামলার দুই আসাীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্ন আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে


ডুমুরিয়ায় দফায় দফায় ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী গ্রেপ্তার-২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here