ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিদয় আজাদ

0
84

মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় মো. রিদয় আজাদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাবেক ছাত্র সংঘ পরিষদ, জাগরণ আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়।

সংগঠনের সভাপতি মো. তৌফিকুর ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন সোহাগ স্বাক্ষরিত এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলা হয়, রিদয় আজাদের এ অর্জন তরুণ নেতৃত্বের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তাঁর নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও মেধা ছাত্ররাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বার্তায় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের সার্বিক সাফল্য কামনা করা হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় মো. রিদয় আজাদ বলেন, “আমার প্রতি আস্থা ও ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও সাংগঠনিক চেতনায় পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, ৪ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দেশের বিভিন্ন মহানগর, জেলা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও মেডিকেল ইউনিটে একযোগে ২৯টি নতুন ও পুনর্গঠিত কমিটি ঘোষণা করেছে।


ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিদয় আজাদ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here