দুমকিতে মাহিন্দ্রা নসিমন সংঘর্ষ, আহত-২

0
167

মোঃ জাহিদুল ইসলাম,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকীতে মাহিন্দ্রা- নসিমন সংঘর্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ২ জন আহতের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে লেবুখালী – বাউফল মহাসড়কের সাতানি এলাকায় এ ঘটনা ঘটেছে।

এতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী আমিরুল আলম (২৪) ও দুমকি উপজেলার, মুরাদিয়ার আশুতোষ মালাকার (৫০)গুরুতর আহত হয়। আমিরুল ঝালকাঠির রাজাপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে এবং আশুতোষ উপজেলার মুরাদিয়া এলাকার বাসিন্দা।

জানা যায়,আহতরা শুক্রবার রাতে লেবুখালীর পাগলা থেকে মাহিন্দ্রাযোগে দুমকীর উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে সাতানি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা নসিমনের মধ্যে সংঘর্ষ হলে আশুতোষ মালাকারের এক পা বিচ্ছিন্নসহ গুরুতর আহত হন তাঁরা। আহতদের প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আশুতোষের অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা জাতীয় অর্থপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) রেফার করা হয়। দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক নসিমন চালক রনজিত (১৩) কে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।


দুমকিতে মাহিন্দ্রা নসিমন সংঘর্ষ, আহত-২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here