দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায় থানায় সাধারণ ডায়েরি

0
42

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে অসত্য ও ভিত্তিহীন তথ্য অপপ্রচার ছাড়ানোর অভিযোগে দুমকি থানায় সাধারণ ডায়েরি (জিডি) (জিডি নং ১০৬০) করেছেন সাংবাদিক মো. সুমন মৃধা।

গত ২৮ অক্টোবর সোমবার রাতে সাংবাদিক সুমন মৃধা নিজে উপস্থিত হয়ে এ সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাংবাদিক সুমন মৃধা দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মো. আমির হোসেন মৃধার ছেলে এবং দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার দুমকি উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব দুমকির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

জিডির সূত্র ধরে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শামীমা আক্তার নীলিমা নামের আইডি থেকে আমাকে ও আমার পিতাকে নিয়ে  মানসম্মান হানিকর বিভিন্ন পোস্ট করে অসত্য ও অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক মো.সুমন মৃধা বলেন, আমাকে ও আমার পরিবারকে হেয়প্রতিপন্ন করার জন্য কে বা কারা আমার বিরুদ্ধে অপ্রচার করতেছে। মানহানি করার লক্ষেই এ ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আইনী প্রক্রিয়ার মাধ্যমে এ অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

দুমকি থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. ফিরোজ আহমেদ বলেন, তার (সাংবাদিকের) বিরুদ্ধে অপপ্রচারের জন্য সে জিডি করেছে। আমরা আমাদের আইটি বিভাগে যোগাযোগ করে বিষয় টি খতিয়ে দেখবো।


দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায় থানায় সাধারণ ডায়েরি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here