দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে ট্রেনিং চলছে ইউনিয়ন পর্যায়।

0
54

আব্দুল্লাহ আল-মামুন,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

আজকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদে জনশুমারি ও গৃহগণনা ২০২২।ট্রেনিং চলছে।আজ তৃতীয় দিন।ট্রেনিংয়ের সম য়কাল ৯- ১২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।আমরা অবগত আছি যে, স্বাধীন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশনা ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা পরিচালনা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৮১, ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়েছে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ১০ বছর পর্যায়বৃত্তি অনুসরণপূর্বক ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ আগামী ১৫ হতে ২১ জুন ২০২২ তারিখ পর্যন্ত দেশব্যাপী পরিচালিত হবে। এ লক্ষ্যে ১৪ ‍জুন ২০২২ তারিখ দিবাগত রাত ১২:০০টা-কে শুমারি রেফারেন্স পয়েন্ট/সময়’ হিসেবে ধার্য করা হয়েছে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন।

জনশুমারি ও গৃহগণনা ২০২২ জনশুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে শুমারি কর্মী হিসেবে সারাদেশে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার গণনাকারী, ৬৪ হাজার সুপারভাইজার ও বিবিএস এর ৪ হাজার ৫০০ এর অধিক কর্মচারী এ প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন।এছাড়াও, বিবিএস বহির্ভূত বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ৯০০ জন কর্মচারী জোনাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিবিএস কর্তৃক জনশুমারি পরিচালনা করা হলেও একটি সফল জনশুমারি পরিচালনার জন্য আপনার বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সকল বিভাগ, অনুষদ, ইন্সটিটিউট, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, লাইব্রেরি, আবাসিক হল/আবাসিক এলাকা, ডরমিটরি প্রভৃতিতে নিয়োজিত/ বসবাসকারী শিক্ষক/ কর্মচারী/ ছাত্রসহ দেশের সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।


দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে ট্রেনিং চলছে ইউনিয়ন পর্যায়।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here