নড়াইলে কেক কেটে আনন্দ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
57

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে লোহাগড়ায় কেক কেটে আনন্দ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার (১১ মার্চ) ঐতিহ্যবাহী লোহাগড়া রামনারায়ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আনন্দ টিভির প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়। আনন্দ টিভির নড়াইল জেলা প্রতিনিধি মোঃ ইমরান হাসানের সভাপতিত্বে এবং লোহাগড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জনাব আজগর আলী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নাসির উদ্দিন পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান, ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা ভাইস চেয়ারম্যান,। অনুষ্ঠানে বক্তারা বলেন আনন্দ টিভি বিনোদনের পাশাপাশি সমাজের বিভিন্ন ধরনের খবর আমরা আনন্দ টিভির মাধ্যমে দেখতে পাই সমাজে খুঁটিনাটি কোন কিছু বাদ পড়ে না আমরা আনন্দ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এছাড়া আরো বক্তব্য রাখেন লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি ওবায়দুর রহমান, এটিএন বাংলা টিভির জেলা প্রতিনিধি জহির ঠাকুর।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দৈনিক একুশে নিউজ জেলা প্রতিনিধি খন্দকার জামান, দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি পিকুল আলম, দৈনিক গনতদন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার নয়ন শেখ,ঢাকা মেইল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান,বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি জান্নাতুল বিশ্বাস,সাংবাদিক আজকের পত্রিকা প্রতিনিধি জহুরুক হক মিলু, দৈনিক খোলা চােখের নড়াইল জেলা প্রতিনিধি শেখ মাসুদ পারভেজ সহ আরো বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


নড়াইলে কেক কেটে আনন্দ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here