নড়াইলে সুফল বিশ্বাস হত্যা মামলার অন্যতম আসামি তামাল গ্রেফতার

0
138

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের সুফল বিশ্বাস (৩৫) হত্যার উন্নতম আসামি তামালকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোসা. সাদিরা খাতুনের) তৎপরতায় ১ মাসের মধ্যে বহুল আলোচিত সুফল বিশ্বাস (৩৫) হত্যা মামলার এজাহার নামিয় ২ নম্বর আসামি তমাল শিকদার (২২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন

আসামি তমাল শিকদার নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রোস্তম শিকদার ও নাজনীন বেগম দম্পতির ছোট ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর ব্রীজের নিচ থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্থানীয় পুলিশের সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইলের লোহাগড়া থানার এস আই অমিত কুমার বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশি অভিযান চালিয়ে বহুল আলোচিত সুফল বিশ্বাস হত্যা মামলার ২ নম্বর এজাহার নামীয় পলাতক আসামি তমাল শিকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃত আসামি তমাল শিকদার বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সুফল বিশ্বাস জমির কাটা পাট নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় সুফল বিশ্বাস প্রতিবেশী সুভাষ বিশ্বাসের জমির ওপর পৌঁছালে রুস্তম শিকদারের বড় ছেলে রুবেল শিকদার ও ছোট ছেলে তমাল শিকদারসহ ৩/৪ জনের একদল দূর্বৃত্ত তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুফল বিশ্বাস মারা যায়। এদিকে হত্যাকাণ্ডের ১ দিন পর শনিবার (১৯ আগস্ট) নিহত সুফল বিশ্বাসের স্ত্রী সোনা রানী বিশ্বাস বাদী হয়ে লোহাগড়া থানায় ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে সুফল বিশ্বাস হত্যা মামলার এজাহার নামিয় ৪ জন আসামির মধ্যে ৩ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে লোহাগড়া থানা পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বহুল আলোচিত সুফল বিশ্বাস হত্যা মামলায় ৪ জন আসামির মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী ১ জন আসামিকে গ্রেফতার করতে আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশের বিশেষ টিম কাজ করছে। আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে বাকী ১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হইবো।


নড়াইলে সুফল বিশ্বাস হত্যা মামলার অন্যতম আসামি তামাল গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here