নড়াইল জেলা কারাগারে হাজতির মৃত্যু

0
46

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

হত্যা মামলায় নড়াইল জেলা কারাগারে থাকা হুমায়ুন শেখ (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ২টা ৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে। তিনি কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার আসামি ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন হুমায়ুন শেখ। তিনি গত ২ মাস যাবৎ জেলা কারাগারে ছিলেন। গত কয়েক দিন যাবৎ তিনি জ্বরে ভুগছিলেন। কারাগারের দায়িত্বে থাকা চিকিৎসক তাকে চিকিৎসা দিয়েছিলেন। শুক্রবার মধ্যরাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম শনিবার (২৩ আগস্ট) দুপুরে বলেন, ‘হুমায়ুন শেখ গত কয়েক দিন যাবৎ জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে রাত ১টা ৪৫ মিনিটে নড়াইল হাসপাতালে নেওয়া হলে রাত ২টা ৭ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।


নড়াইল জেলা কারাগারে হাজতির মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here