নাইক্ষ্যংছড়িতে সর্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরে পালিত হচ্ছে শারদীয়া দূর্গোৎসব।

0
150

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

ডুংডাং শব্দ, ফুলের সুবাস, মানুষের নতুন কাপড়ের সজ্জিত, ধূপের সুগন্ধি নিয়ে বাংলাদেশে একযুগে পালিত হচ্ছে সনাতন হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় দুর্গোৎসব।

তার ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার অন্তর্গত সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরে পাঁচ দিন ব্যাপি পালিত হচ্ছে এই ধর্মীয় দুর্গোৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগানকে কেন্দ্র করে সারদীয় দুর্গোৎসবে আনন্দ উপভোগ করতেছে সকল ধর্মের মানুষ।

অন্য দিকে হিন্দু সনাতন ধর্মের লোকজন একবছর পর মা দূর্গাকে পেয়ে প্রতিটি মানুষের মনের আশা পূরণ, দেশের শান্তি বয়ে আনতে মোমবাত্তি, আগরবাত্তি ও ধূপ জ্বালিয়ে মা দূর্গার কাছে বিভিন্ন প্রার্থনা করেন।

আবার অন্য দিকে ঢোলের ডাংডুং শব্দে ছোট বড় সকলে একত্রিত হয়ে বিভিন্ন ধরনের ধর্মীয় নাচের মাধ্যমে সকলে আনন্দ উপভোগ করেন।

অন্য দিকে শারদীয় দুর্গোৎসব যাতে সুন্দর ভাবে পালন করতে পারে এবং দুর্গোৎসবে যাতে কেউ কোনো ধরনের সমস্যা করতে না পারে তার জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে পুলিশ ও আনসার বাহিনীর মাধ্যমে কঠোর নিরাপত্তার ব্যবস্থা।


নাইক্ষ্যংছড়িতে সর্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরে পালিত হচ্ছে শারদীয়া দূর্গোৎসব।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here