নাইক্ষ্যংছড়ি কুঞ্জবন বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত

0
190

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

আজ ০৪/০৫/ ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার। এইদিন বৌদ্ধদের এক মহান বুদ্ধ পূর্ণিমার দিন। এইদিনকে সামনে রেখে প্রতি বছরে পালিত হয় ত্রি- স্মৃতি বিজিড়িত মহান শুভ বুদ্ধ পূর্ণিমা।

তার ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্তর্গত বড়ুয়া পাড়ার কুঞ্জবন বৌদ্ধ বিহারের দায়ক ও দায়িকার উদ্যোগে পালিত হয়েছে ২৫৬৭ বুদ্ধবর্ষ বরণ,মৈত্রী র‍্যালী, বুদ্ধ পূজা, সমবেত প্রার্থনা, বুদ্ধ স্নান ও বৌদ্ধ সম্মেলন এবং মহান শুভ বুদ্ধ পূর্ণিমা।

উক্ত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল ৮.৩০ ঘটিকায় কুঞ্জবন বৌদ্ধ বিহার থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পর্যন্ত একটি মৈত্রী র‍্যালীর আয়োজন করা হয়। উক্ত র‍্যালীতে অংশ গ্রহণ করেন নাইক্ষ্যংছড়ি বড়ুয়া পাড়া গ্রাম বাসি বৃন্দ, নাইক্ষ্যংছড়ি বড়ুয়া পাড়া যুব কল্যাণ সংগঠনের সকল যুবক, সারিপুত্র স্বধর্ম শিক্ষা নিকতনের সকল শিক্ষার্থী বৃন্দ সহ রাখাইন সম্প্রদায়।

উক্ত র‍্যালীতে বাধ্য যন্ত্র নিয়ে ধর্মীয় শ্লোগানে মুখরিত করে শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রী র‍্যালী সমাপ্ত করে।

র‍্যালী সমাপ্ত শেষে সকলে সারিবদ্ধ হয়ে বুদ্ধ স্নান করে সমবেত হয়ে বিহারে অবস্থান করে। এর পরে কুঞ্জবন বৌদ্ধ বিহারের ধর্মীয় গুরুর কাছ থেকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধর্ম দেশনা প্রদান করেন। এর পরে বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা উৎসর্গ, পঞ্চশীল, অষ্টশীল প্রর্থনা করে সারি পুত্র স্বধর্ম শিক্ষা নিকতনের শিক্ষার্থীদের ধর্মীয় বিষয়ের উপর পরিক্ষা নিয়ে মেধাশক্তি যাচাই করে, মেধাবী শিক্ষার্থীদের পুরুষ্কার প্রদান করে এবং পারলৌকিক সকলের সদগতি কামনা করে আজকের এই মহান ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা সমাপ্তি ঘটে।


নাইক্ষ্যংছড়ি কুঞ্জবন বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here