নাইক্ষ্যংছড়ি প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্রে সত্য বোধিবৃক্ষ মেলা ও বৌদ্ধ জ্ঞাতী সম্মেলন অনুষ্ঠিত

0
100

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

মহা কারুনিক তথাগত গৌতম বুদ্ধ রাজ বংশ সিংহাসন মায়া ত্যাগ করে গভীর জঙ্গলে অশ্বত্থ বৃক্ষের নিচে ছয় বছর কঠোর সাধনা করে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন।

যে অশ্বত্থ বৃক্ষের নিচে বোধি জ্ঞান লাভ করেন তাকে বোধি বৃক্ষ বলা হয়। প্রত্যেকটি বৌদ্ধ বিহারে একটি করে বোধি বৃক্ষ থাকে।

তার মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে নাইক্ষ্যংছড়ি প্রজ্ঞামিত্র বিদর্শন ভাবনা কেন্দ্রের বোধি বৃক্ষ অন্যতম।

অনেক দূর দূরান্তে থেকে ছুটে আসেন এই বৃক্ষের কাছে। অনেক মানুষেরা সে বৃক্ষের কাছে বিভিন্ন ধরনের মানতের মাধ্যমে সে সত্যের ফল পাওয়ায় সে বৃক্ষের নাম রাখা হয় সত্য বোধিবৃক্ষ।

আজ সে সত্য বোধি বৃক্ষকে শ্রদ্ধা নিবেদন ও বোধি বৃক্ষ পূজা করার জন্য নাইক্ষ্যংছড়ি প্রজ্ঞামিত্র বিদর্শন ভাবনা কেন্দ্রে সত্য বোধিবৃক্ষ মেলা ও বৌদ্ধ জ্ঞাতী সম্মেলনে আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠান শুরু হয় সকাল ৯.৩০ ঘটিকায়। এর পরে বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে আগত সম্মানিত সকল পূর্ণ ক্ষেত্র সকল ভিক্ষু সংঘকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন গ্রাম থেকে আসা অতিথি সহ নাইক্ষ্যংছড়ি কুঞ্জবন বৌদ্ধ বিহারের দায়ক ও দায়িকা। সে সত্য বোধিবৃক্ষ মেলা ও বৌদ্ধ জ্ঞাতী সম্মেলনে সকাল বেলায় বোধিবৃক্ষ পূজা, অষ্ট বিংশতি বুদ্ধ পূজা , দূর্লভ মহান প্রব্রজ্যা, অষ্টপরিষ্কার সহ মহা সংঘ দান, পুজনীয় ভিক্ষুসংঘের আহার দান, সহ দূর দূরান্তে থেকে আগত সম্মানিত অতিথিদের আহারে আয়োজন করা হয়। উক্ত সত্য বোধিবৃক্ষ মেলায় বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে আগত বৌদ্ধ ভিক্ষু গন সত্য বোধিবৃক্ষের উদ্দেশ্যে মূল্যবান দেশনা প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন নাইক্ষ্যংছড়ি ধুংরী হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উ আ ছবা মহাথের মহোদয়। দেশেনার পর পরে পরলোক গত সকল ব্যক্তির উদ্দেশ্যে পূর্ণ দান করে।

পূর্ণ দানের শেষে বৌদ্ধ ভিক্ষুদের আহার ভোজন করেন। বৌদ্ধ ভিক্ষুদের আহার ভোজন শেষে দূর দূরান্তে থেকে আগত সম্মানিত সকল অতিথিদের আহার গ্রহণ করেন।অতিথিদের আহার গ্রহণের মাধ্যমে শেষ হয় আজকের সত্য বোধিবৃক্ষ মেলা ও বৌদ্ধ জ্ঞাতী সম্মেলন।


নাইক্ষ্যংছড়ি প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্রে সত্য বোধিবৃক্ষ মেলা ও বৌদ্ধ জ্ঞাতী সম্মেলন অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here