
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
আজ নাইক্ষ্যংছড়ি উপজেলায় সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পালিত হচ্ছে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। উক্ত বিজয় দিবসে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধার বিজয়ের স্মরণে ভোর ৬.০০ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি উপজেলায় সৃতি শোধের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বিন্দু।
তার পর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নাইক্ষ্যংছড়ি সালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মহান বিজয় দিবস পালিত হয়। উক্ত মহান বিজয় দিবসে সভাপতি হিসেবে উপস্থিত আছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার পরিষদের চেয়ারম্যান ও নাইক্ষ্যংছড়ি উপজেলার আওয়ামীলীগের সভাপতি জনাব অধ্যাপক শফিউল্লাহ মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নাইক্ষ্যংছড়ির উপজেলার নির্বাহী অফিসার বাবু রুমেন শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ বাবু নান্টু স্বাহা।
এবং আরও উপস্থিত আছেন সকল সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষিকা বিন্দু।
উক্ত মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ শুরু হয়। কুচকাওয়াজে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশ নাইক্ষংছড়ি থানা,আনসার, নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ,মদিনাতুল আলিম মাদ্রাসা, নাইক্ষ্যংছড়ি সালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়, নাইক্ষংছড়ি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, পলিটেকনিক্যল স্কুল অ্যান্ড কলেজ সহ সকল প্রাইমারী স্কুল প্রমুখ ইত্যাদি।
উক্ত মহান বিজয় দিবস শুরু হয় প্রবিত্র ধর্মীয় বাণী কুরআন তেলওয়াত, গীতা ও ত্রিপিটক দিয়ে। প্রবিত্র ধর্মীয় বাণী শেষে শুরু হয় সকাল ৮.২৭ ঘটিকায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন। তার পর পরে মাঠ পরিদর্শন করেন। মাঠ পরিদর্শন শেষে মহান বিজয় দিবস উপলক্ষে ভাষণ প্রদান করেন। ভাষণ প্রদান করেন নাইক্ষ্যংছড়ি উপজেলার পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যাপক শফিউল্লাহ মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার বাবু রুমেন শর্মা।
ভাষণ শেষে লিফলেট সহ বেলুন উত্তোলন করেন। তার পারে কুচকাওয়াজ শেষ হয়।এর পর পরে শুরু হয় শরীর চর্চা প্রদর্শন। শরীর চর্চা প্রদর্শনে অংশ নেন এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়। তার পরে শুরু হয় মহান বিজয়ের স্মরণে নৃত্য ও মুক্তিযুদ্ধের ডিসপ্লে। ডিসপ্লেতে অংশ নেন। নাইক্ষংছড়ি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়,নাইক্ষ্যংছড়ি সালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয় ইত্যাদি। ডিসপ্লে শেষে শুরু হয় ছাত্র ছাত্রীদের খেলাধুলা। খেলাধুলা শেষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান শুরু হয়। পুরুষ্কার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি হয় আজ মহান বিজয় দিবস।













