নাগেশ্বরীতে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ

0
161

মোহাম্মদ হাসান,কুড়িগ্রাম (নাগেশ্বরী) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শেফালী খাতুন (২৬) নামে এক বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় মোঃ আবু বক্কর সিদ্দিক (আবু) ৪৩ নামে এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ১ নং ওয়াড বুড়ির ডারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবু বক্কর সিদ্দিক (আবু) একই এলাকার বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে হাসনাবাদ ইউনিয়নের ওই বাকপ্রতিবন্ধী নারীকে একটি পরিত্যক্ত বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

তারপর ওই নারীকে তাঁর নিজস্ব ভাষায় জিজ্ঞেস করলে তিনি ইশারা ইঙ্গিতে ধর্ষণ করেছে বলে জানান। এ ঘটনায় ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী নারীর বড় ভাই বাদী হয়ে সোমবার দিবাগত রাতে নাগেশ্বরী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, আমরা আসামি আবু বক্কর সিদ্দিক (আবু) কে গ্রেপ্তার করেছি। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছি।


নাগেশ্বরীতে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here