নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিক আবদুল কাদির ও তার পরিবারের সদস্যদের উপর প্রতিপক্ষের হামলা।

0
94

মোঃ আল ইমরান স্টাফ রিপোটার নেত্রকোনা

নেত্রকোনা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ছোট নন্দুরা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সাংবাদিক সহ তার পরিবারের উপর হামলা করে একই গ্রামের আবুল কালামের ছেলে মোশারফ হোসেন( ২৫) মাসুদ রানা (২২) আবুল কালাম( ৫০) পিতা মৃতঃ মহব্বত আলী, তহুরা খাতুন (৪৮) স্বামী আবুল কালাম। জুবায়ের আহমেদ (২০) পিতা আবুল কালাম। অভিযোগ সূত্রে ও ঘটনাস্থলে গিয়ে জানা যায় গত ২৩শে আগস্ট মঙ্গলবার আনুমানিক একটা ১:৩০ মিনিট। দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ছোট নন্দুরা গ্রামের সাংবাদিক শেখ আব্দুল কাদির ও তার পরিবারের উপর হামলা চালায় মোশাররফ হোসেন গং।এতে করে সাংবাদিক শেখ আব্দুল কাদির (৩৩) সহ তার পরিবারের সদস্যবৃন্দ আহত হন। সাংবাদিক আব্দুল কাদিরের ভাবি নাসিমা আক্তার (৩৫) স্বামী আব্দুর রবকে রামদা দিয়ে কুপিয়ে মাথায় গুরুতর জখম করে। তিনি বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মহিলা ওয়ার্ড পুরাতন বিল্ডিং ভর্তিরত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও আহত হন আব্দুর রব (৩৮) পিতা: মৃত আব্দুল গনি, জুলেখা খাতুন (৬৫) স্বামীঃ মৃত আব্দুল গনি। আহত সকলেই চিকিৎসাধীন।


নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিক আবদুল কাদির ও তার পরিবারের সদস্যদের উপর প্রতিপক্ষের হামলা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here