
মাসুম আহমেদ,পটুয়াখালী সদর প্রতিনিধি
পটুয়াখালী পৌর শহরের মিঠা পুকুরপাড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা ৬ টার দিকে হারুন মুন্সি নামের এক ব্যাক্তির তেলের গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়। বাতাসের চাপে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় রাস্তার দুপাশের অর্ধশতাধিক দোকানপাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়।
ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ও স্থানীয়দের দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রনে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন জ্বলছিল।
স্থানীয়রা জানায়,সন্ধ্যা পৈনে ৬টার দিকে তারা হালকা ধোঁয়া দেকতে পান। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। বিশেষ করে ঐ এলাকায় তেল ও গ্যাসের দোকান থাকায় আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়। এসময় কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এছাড়া বাতাসের চাপে রাস্তার বিপরীত পাশেও আগুন ছড়িয়ে পরে। স্মরনকালে এমন ভয়াবহ অগ্নিকান্ড দেখেনি পটুয়াখালী বাসী।
এদিকে সংস্কার করার লক্ষ্যে মিঠাপুকুর শুকিয়ে ফেলার কারনে পানির অভাবে ক্ষতির পরিমান অনেকটা বেড়েছে। এখনও পর্যন্ত আগুন লাগার কারন জানা যায়নি।
ফায়ার সার্ভিস পটুয়াখালীর ওয়্যারলেস অপারেটর মোঃ ফারুক জানান,সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে আরো ৫ টি ইউনিট ঘটনাস্থলের কাছাকাছি রয়েছে৷ আগুন পুরোপুরি নিয়ন্ত্রন হওয়ার পর তারা ক্ষয়ক্ষতি নিরুপন ও উদ্ধার কাজ চালাবেন।













