প্রধানমন্ত্রীর জন্মদিনে মহিলা সংস্থার দোয়া ও আলোচনা সভা

0
87

তাওহীদুল ইসলাম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে নোয়াখালীতে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছে জাতীয় মহিলা সংস্থা।

বুধবার সকালে জেলা শহরের জজকোর্ট এলাকায় জাতীয় মহিলা সংস্থা নোয়াখালী জেলা কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে জাতীয় মহিলা সংস্থা নোয়াখালীর চেয়ারম্যান রেনু চৌধুরী, সংস্থার জেলা কর্মকর্তা মো. নাঈম পারভেজ, আইটি প্রশিক্ষক আবদুর রহমান মানিক, সমন্বয়কারী মনির আহম্মদ ও সেলাই প্রশিক্ষক নাসরিন আক্তার অংশ নেন। পরে মিলাদ মাহফিল ও দোয়া শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়।


প্রধানমন্ত্রীর জন্মদিনে মহিলা সংস্থার দোয়া ও আলোচনা সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here