বাউফলে জমিজমার বিরোধের জেরে সাংবাদিকের উপর হামলা

0
138

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলাধীন মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া চৌরাস্তায়, জমিজমার বিরোধের জের ধরে সাংবাদিক ডাঃ শাহিন ও তার বাবা এবং ভাইকে নির্মমভাবে কুপিয়ে পিটিয়ে জখম করা হয়।

সরেজমিনে জানা যায়, শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বিকেল ৫ ঘটিকায় ডাঃ শাহিন বাউফল থানা থেকে চৌরাস্তা সংলগ্ন তার নিজস্ব ফার্মেসিতে পৌঁছালে সুমন বেপারী, জামাল বেপারী ও কামাল বেপারীসহ ১৫-২০ জন শাহিনের উপর অতর্কিত হামলা করে। শাহীনকে বাঁচাতে তার বাবা এবং ভাই আসলে তাদেরকেও পিটিয়ে কুপিয়ে জখম করে।

ভুক্তভোগী শাহীন বলেন, আমার দোকান ভাঙচুর করা হয়েছে, মালামাল লুট করে নিয়ে গেছে এবং আমার পকেটে থাকা নগদ অর্থও সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়েছে। বর্তমানে শাহীন ও তার বাবা এবং ভাই বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ভুক্তভোগীর পরিবার থেকে জানা যায়, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


বাউফলে জমিজমার বিরোধের জেরে সাংবাদিকের উপর হামলা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here