বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

0
66

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার কমলগঞ্জে উত্তর গোলেরহাওর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাবুদ্দিন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন ওই গ্রামের মৃত রিয়াজুদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন আগে বসতঘরের ঢপ লাইনে একটি কাঠাল গাছ পড়ে লাইনটি ঝুলে যায়। বিষয় পল্লী বিদ্যুৎ সমিতিকে জানানো হয়। কিন্তু পল্লী বিদ্যুৎ লাইন সংস্কার করেনি। শুক্রবার দুপুরে জমিতে কাজ শেষে ঝুলে থাকা ঢপ লাইনটি একটি বাঁশ দিয়ে তুলে রাখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির গাফিলতির কারণেই শাহাবুদ্দিনের মৃত্যু হয়েছে। সময় মতো পল্লী বিদ্যুৎ সমিতি লাইনটি সংস্কার করলে আজ এই দুর্ঘটনা ঘটতো না।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলেমান মিয়া বিষয়টি নিশ্চিত বলেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাবুদ্দিন মৃত্যু হয়।


বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here