
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার জেলার বড়লেখায় বাংলা ভাষায় প্রথম রঙিন ট্যাবলয়েড পত্রিকা দৈনিক মনাবজমিনের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষ রোপন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেছে বড়লেখা নজরুল একাডেমি।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বড়লেখা বালিক উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে কেক কাটা শেষে বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে ও মানবজমিনের বড়লেখা প্রতিনিধি এ.জে লাভলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা আদালতের এপিপি গোপাল দত্ত। শুরুতে উপস্থিত সকলের পক্ষ থেকে মানবজমিন প্রতিনিধি এ.জে লাভলুর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, ইকবাল হোসেন স্বপন, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিলন দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক হানিফ পারভেজ, সাংবাদিক তপন কুমার দাস, খলিলুর রহমান, মস্তুফা উদ্দিন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাব সহকারী রিপন দাস, ব্যবসায়ী সুলতান আহমদ, নজরুল একাডেমির সংগীত শিক্ষক শোভন দলপতি ও মিকন পাল, শিক্ষার্থী খোকন বিশ্বাস, প্রমি দেনবাথ, লাবনী নাথ, পিংকি কর, রোদেলা, প্রথিক ও মাহি প্রমুখ।













