ভোলায় আগুনে পুড়ল ১৯ মাছের আড়ৎ

0
71

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ এলাকায় মাছঘাটে আগুন লেগে ১৯ টি মাছের আড়ৎ পুরে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকার। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

রবিবার (১৯ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শশীগঞ্জ মাছ ঘাটে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে হঠাৎ আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে তজুমদ্দিন ও লালমোহন উপজেলার ২টি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের প্রাণহানি না হলেও ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন তারা।

ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কামাল উদ্দিন জানান, আগুনে ১৯টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত আড়তদাররা হলেন, ব্যবসায়ী কামাল উদ্দিন, জুলফিকার, সিরাজ মেম্বার, মাহিউদ্দিন, জামাল, কুটি, শাজাহান, হাজী হাফেজ, ফারুক, কবির সর্দার, জাকির, জাহাঙ্গীর চেয়ারম্যান, কিরণ চেয়ারম্যান, ইসতিয়াক হাসান, বেচু তালুকদার, মন্নান, হেলাল মেম্বার, আনোয়ার ও জাকির।

ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ মুখলেসুর রহমান বলেন, ভোর রাত ৫টা ৮ মিনিটে আমরা খবর পাই উপজেলার স্লুইসগেট মাছ ঘাটে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি পরে লালমোহন থেকে আরও একটি ইউনিট এসে আমাদের সাথে যোগদেয়।। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আঅনেক নির্ণয় করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত চলছে।


ভোলায় আগুনে পুড়ল ১৯ মাছের আড়ৎ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here