ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
217

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে লালমোহন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল প্রভাত ফেরি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে গিয়ে শেষে হয়।

পরে ডিজিটাল পার্ক মাঠে চিত্রাঙ্ককন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম প্রমুখ।


ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here