মাদারীপুরের ডাসারে মাদকসহ যুবক গ্রেফতার।

0
79

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: রিপন আকন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে ডাসার থানার এস আই সাইদুল উপজেলার সানমন্দি বাজারের রাজিবের ফ্লেক্সিলোডের দোকানের সামনে লাইসেন্স বিহীন মোটরসাইকেল চেক করার সময় তার গতিবিধি সন্দেহ হয়। সন্দেহ হলে তাকে চেক করলে সঙ্গে থাকা ৬২পিচ
ইয়াবা পাওয়া যায়। এ সময় পুলিশ তাকে আটক করে। সে মাদারীপুর জেলার ছয়না গ্রামের মৃত: ইসলাম আকনের ছেলে। গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যাবসায়ী। এ ঘটনায় ডাসার থানার এস আই মোঃ সাইদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার (১৭ আগস্ট) দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সময় তার সাথে থাকা অপর আসামী কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামি হলেন, কটন বেপারী (৩৫)। সে মাদারীপুর জেলার কুকরাইল গ্রামের রহম বেপারীর ছেলে। তাকে গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ।

এ বিষয়ে ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান বলেন, যুবসমাজ ধ্বংসকারী মরণ নেশা ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়মিত মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর পলাতক আসামিকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে।


মাদারীপুরের ডাসারে মাদকসহ যুবক গ্রেফতার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here