
মুহাম্মদ রায়হান,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
আজ ২৮শে সেপ্টেম্বর বিকেল ৫.৩০ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগ, দশমিনা উপজেলা পার্টি অফিসে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে আনন্দ রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, দশমিনা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল কালম এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি গৌতম রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন , মাননীয় সংসদ সদস্য, গলাচিপা দশমিনা ৩ আসনের এমপি, এস এম শাহজাদা।প্রধান অতিথির বক্তব্যে এস এম শাহজাদা বলেন, আজ পূর্ব বাংলার শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন।আজকের এই শোভাযাত্রায় আমাদের উপস্থিতি প্রমাণ করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কাছে কতটুকু জনপ্রিয়। আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, দশমিনা উপজেলার সকল সহযোগী সংগঠনের দায়িত্বশীল যারা আজ এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা ১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর একটি ঐতিহ্যবাহী পরিবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করে।জন্মের পর থেকেই তিনি একটি রাজনৈতিক আবহাওয়ায় বেড়ে ওঠেন। তিনি ছোটবেলা থেকেই পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয় গোপালগঞ্জে দাদা-দাদীর কাছে পালিত পালিত হয়।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ২৮ বছর বয়সে তার পরিবারের সকল সদস্যকে হারায়।পরিবারকে হারানোর পরে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করেন।পাঁচ বছর পরে আমাদের নেত্রী দেশে আসার পরে এদেশের বঙ্গবন্ধুর সৈনিকেরা মাননীয় শেখ হাসিনাকে দলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন।তিনি দেশ দেশের জন্য ২১ বার হত্যার ষড়যন্ত্রের শিকার হন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেন এবং এক পর্যায়ে বাংলাদেশকে একটি উন্নয়ন দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হন।অনেক উন্নয়নের মাধ্যমে জেলাকে একটি স্বনামধন্য জেলা হিসেবে পরিচিতি দিয়েছেন। যেখানে কোভিট ১৯ মহামারীতে সমস্ত বিশ্ব একপর্যায়ে এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের জনগণকে বাঁচিয়ে রাখার জন্য বস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করেছেন।মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশকে উন্নয়নের ধারায়অব্যাহত রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।এই বলে আমি সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, দশমিনা উপজেলার সিনিয়র দায়িত্বশীল ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল।উক্ত আলোচনা সভা এডভোকেট সিকদার গোলাম মোস্তফা এর দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।













