মোংলায় প্রতিপক্ষের হামলায় আহত একজনের মৃত্যু

0
133

বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলার জয়খা গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নাসির উদ্দিন শেখের (৪৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পূর্ব শত্রুতার জের ধরে গত ১২ আগস্ট রাত ১১টার দিকে নাসির উদ্দিন শেখের উপর অতর্কিত হামলা চালায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ ইসমাইল হোসেনসহ তার লোকজন। এসময় নাসিরের চিৎকারে তার স্ত্রী ও দুই ছেলে ছুটে এলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার পরপরই নাসিরকে উদ্ধার করে প্রথমে মোংলা হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়।

সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, এ ঘটনার পরদিন নাসিরের পরিবারের দায়ের করা হত্যা চেষ্টা মামলার ৫ আসামি গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গুরুতর আহত নাসির মারা যাওয়ায় হত্যা চেষ্টার মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। তদন্তে এ হত্যাকাণ্ডের সাথে অন্য কেউ জড়িত থাকলেও তাদেরকে আইনের আওতায় আনা হবে।


মোংলায় প্রতিপক্ষের হামলায় আহত একজনের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here