যশোরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি প্রতিনিধি

আমার ভাষা আমার অহংকার মাতৃভাষা বাংলা আমার। সারাদেশের ন্যায় যশোরে ভাষা শহীদ দের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারী। ২১ শের প্রথম প্রহরে বিভিন্ন রাজনৈতিক দল ও তার অংগসংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের ফুল দিয়ে কার্যক্রম শুরু হয়। অভয়নগর উপজেলায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মহাবিদ্যালয়ের শহীদ বেদীতে শহীদের স্মরনে ফুল দেবার উদ্দেশ্যে রাত ১১টার পর থেকেই লোকে লোকারণ্য হয়ে যায়। সকলেই হরেকরকম ফুলের ডালি সাজিয়ে অপেক্ষা করে সেই মহেন্দ্র ক্ষনের। ১২টা ১ মিনিটে শুরু হয় আনুষ্ঠানিক ভাবে ফুল দেওয়া শুরু হলে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, অভয়নগর মুক্তি যোদ্ধা কমাণ্ড, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, অভয়নগর প্রেসক্লাব সহ অন্যান্য সামাজিক সংগঠন ফুল দিয়ে শহীদ দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

২১ শে ফেব্রুয়ারী কে ঘিরে সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীরা কে খালি পায়ে র‍্যালী সহ দলে দলে আসেন ফুল দিতে। এদিকে নওয়াপাড়া ইনষ্টিটিউট এর আয়োজনে এবং পাঠাগার ও সংস্কৃতিক বিভাগের পরিচালনায় মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ও ২১ শে ফেব্রুয়ারী ২ দিন ব্যাপী অমর একুশে অনূষ্ঠানে কবিতা, নাটক, সংগীত,নৃত্য, চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া যশোরের বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শহীদের স্বরন করে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গেছে।


যশোরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here