রাজবাড়ী বালিয়াকান্দিতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

0
57

বিশেষ প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র ও গুলিসহ চাঁদাবাজি মামলার আসামি সুফল বিশ্বাসকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুটি কার্তুজ ও একটি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামি সুফল বিশ্বাস ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে। শনিবার রাতে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বালিয়াকান্দি থানা পুলিশ।

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামি সুফল বিশ্বাসের নামে আগে চাঁদাবাজি ও অস্ত্র মামলা রয়েছে। চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরপর আসামির দেওয়া তথ্যমতে এসআই মো: রাজিবুল ইসলাম ও এসআই মো: টিটুল হোসাইন শনিবার রাতে অভিযান চালিয়ে জঙ্গল ইউনিয়নের সমাধিনগর দূর্গামন্দির ও আশ্রমের মাঝখানের ইটের স্তুপ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


রাজবাড়ী বালিয়াকান্দিতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here