
মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী জেলার চারঘাট উপজেলার শলুয়ার ইউনিয়নের তাঁতরপুর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ ও শলুয়া ইউনিয়ন যুবলীগ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে শলুয়া কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে।
২১শে ফেব্রুয়ারী বুধবার শিশীর ভেজা ভোর ৬:৩০ মিনিটে শলুয়া কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, তাঁতরপুর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাহাবুর রহমান ও চারঘাট উপজেলা যুবলীগের সদস্য এ কে এম ফয়সাল সরকার রিচার্ড।
এ সময় উপস্থিত ছিলেন, শলুয়া কলেজের সহকারী অধাক্ষ আবু মিল্লাত দুলু, তাঁতরপুর ৮নং ওয়ার্ডের সভাপতি মোঃ আবুল হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ শামীম হোসেন (সহকারী শিক্ষক) শলুয়া হাইস্কুল, শলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ শুভ, শলুয়া ৫নং ওয়ার্ডের যুবলীগ নেতা মোঃ শহিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রায়হানুল হক সোহাগ ও মোঃ লালন হোসেন সহ আরো অনেক কচিকাঁচা শিশু।
এর আগে তাঁতরপুর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের পার্টি অফিসে শহীদদের আত্মার শান্তির উদ্দেশ্যে তাঁতরপুর ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ সাহাবুর রহমান সবাইকে নিয়ে দোয়া ও মোনাজাত করেন। এরপর পার্টি অফিস থেকে পুষ্পস্তবক নিয়ে শলুয়া কলেজের শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।













