লালমনিরহাট জেলা বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা রোকন উদ্দিন বাবুল

0
122

নুরুজ্জামান, লালমনিরহাট জেলা প্রতিনিধি

সংসদীয় আসন ১৭ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সর্বস্তরের জনগণসহ লালমনিরহাট জেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লালমনিরহাট জেলা বিএনপি’র অন্যতম সহ-সভাপতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব রোকন উদ্দিন বাবুল।

তিনি ১৬ জুন ২০২৪ রবিবার, এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা নিয়ে আসুক আনন্দ বার্তা। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। ঈদুল আযহা’র এই দিনে প্রতিটি কোরবানি হোক মহান আল্লাহ্ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য।

জনাব রোকন উদ্দিন বাবুল আরো বলন, শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদ-উল-আযহা। আসুন আমরা সকলে পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।

প্রতিবারের ন্যায় এবারেও ঈদ ধনী-গরীব, ধর্ম-বর্ণ, নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ঈদুল আযহার এই দিনে আমি মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উন্নতি সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।

ঈদুল আযহা ত্যাগ ও কুরবানির বৈশিষ্ট্যে মন্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি আনুগত্য, ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে মহান আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আঃ) স্থাপন করে গেছেন তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুস্মরণীয় হয়ে আছে, থাকবে। পবিত্র ঈদুল আযহায় সামর্থ্যবান মুসলিমগণ মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকে।

পবিত্র ঈদুল আযহার এই অনাবিল আনন্দ ও সুখ-শান্তি বছরের প্রতিদিনই প্রবাহিত হোক দেশের প্রতিটি মানুষের অন্তরে- এই প্রত্যাশায় সকলকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা- ঈদ মোবারক!


লালমনিরহাট জেলা বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা রোকন উদ্দিন বাবুল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here