শোক সংবাদ কুষ্টিয়া ভেড়ামারায় ক্রিকেট গুরু খ্যাত আতিকুজ্জামান বিটুর ইন্তেকাল

0
93

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারায় ক্রিকেট গুরু খ্যাত আতিকুজ্জামান বিটু ইন্তেকাল করেছেন।

গতকাল ২৩ মে আনুমানিক বেলা ১১টার সময় ভেড়ামারা নওদাপাড়াস্থ তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। বেশ কিছুদিন যাবত তিনি শারীরিক ভাবে অসুস্থ্য ছিলেন।

তিনি একজন ক্রীড়া ব্যক্তিত্ত্ব, ক্রীড়া সংগঠক ও ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন এবং বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহাবুব-উল-আলম হানিফের ভাগ্নে।

গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়, উক্ত জানাযার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও কুস্টিয়া -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহাবুব-উল-আলম হানিফ, এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য জনাব কামারুল আরেফীন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সর্বস্তরের দলীয় নেতা কর্মীরা। জানাজার নামাজ শেষ মরহুমকে চাঁদগ্রাম গোরস্থান এ দাফন করা হয়।


শোক সংবাদ কুষ্টিয়া ভেড়ামারায় ক্রিকেট গুরু খ্যাত আতিকুজ্জামান বিটুর ইন্তেকাল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here