সালথায় বিএনপি কর্মীকে হত্যা চেষ্টার অভিযোগ

0
106

আববাস উদ্দীন,ঢাকা বিভাগীয় প্রতিনিধি

ফরিদপুর জেলার সালথা থানার একজন বিএনপি কর্মীকে অতর্কিত আক্রমন করে মারাত্নকভাবে আহত করা হয়েছে।

জানা যায় গত ৩ জুলাই বুধবার সন্ধ্যা ৬ টার দিকে সালথা থানার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের হালিম মাতুব্বরের ছেলে মো: কালাম মাতুব্বর (৩৫) নিজ বাড়ী থেকে বাজারের দিকে যাওয়ার পথে এই হামলার শিকার হন। হামলাকারীরা লোহার রড, হাতুড়ি, গজারি লাঠি সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র শস্ত্র সহ পরিকল্পিতভাবে কালাম মাতুব্বরের উপর ঝাপিয়ে পড়ে। বেধড়ক পিটুনিতে তার মাথায় মারাত্নক জখম এবং বাম হাত এবং বুকের পাজরের হাড় ভেঙ্গে যায়। আক্রমনকারীরা তাকে সঙ্গাহীন অবস্থায় ফেলে রেখে চলে যায়। স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। মো: কুদ্দুস মশালচি (৪০), ইউনুস মশালচি (৫০), শাহান মশালচি (৩০), সোহেল মশালচি (২৫) সহ মোট ১০-১২ জন এই পৈশাচিক হামলায় অংশ নেওয়ার অভিযোগ করেন তিনি। তারা এলাকায় দাগী সন্ত্রাসী ও খুনী হিসেবে পরিচিত। ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে তাদের নানা রকম অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ। একজন রাজনৈতিক কর্মীকে বিনা অপরাধে নির্যাতন মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে বলে সচেতন মহল মনে করছে। এ বিষয়ে সালথা থানায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। গ্রামবাসী এ ঘটনার নিরপেক্ষ তদন্ত পূর্বক সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী তুলেছে।


সালথায় বিএনপি কর্মীকে হত্যা চেষ্টার অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here