সিংগাইরে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

0
29

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম শাকিল আহমেদ (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলার শেষ বর্ষের শিক্ষার্থী এবং দক্ষিণ জামশা গ্রামের বাসিন্দা নাসিরুদ্দিন আহমেদের ছেলে।

মঙ্গলবার (১০ জুন) সকালে সিংগাইরের দক্ষিণ জামশা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, ‘সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’


সিংগাইরে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here